Shopno Chobi
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
আমার মনে আছে যে এক স্বপ্নময় পৃথিবী
যেখানে'তে মানবতার সুখের আলো দেখি
এ মনের গভীরে থাকা
এ কল্পনা
হারিয়ে যায় কোন সময়
কোন অজানায়
বল আমায় সেই পৃথিবীর
নেই কেন অস্তিত্ব
বোঝাও আমায় সেই কল্পনা
কেন যে সত্য নয়
আমারই স্বপ্ন আজও জেগে রয়
আঁধারে শুন্য চোখে
তবু কেটে যায় এ জীবন আমারই
কল্পনার ঘোরে
চেতনা আমার স্বপ্নরেই মাঝে
হারিয়ে যায়
কল্পলোকে সৃষ্টির সীমানাতে
স্বপ্ন ভেঙে যায়
এ মনের গভীরে থাকা
এ কল্পনা
হারিয়ে যায় কোন সময়
কোন অজানায়
বল আমায় সেই পৃথিবীর
নেই কেন অস্তিত্ব
বোঝাও আমায় সেই কল্পনা
কেন যে সত্য নয়
ক্লান্ত এই আমি স্বপ্নলোকে ঘুরে
ভাবি সবই কি বৃথা
সুপ্ত আশা নিয়ে, তবু চলি এগিয়ে
সম্ভাবনার পথ চেয়ে আমি যাব
আজও ফিরে
বল আমায় সেই পৃথিবীর
নেই কেন অস্তিত্ব
বোঝাও আমায় সেই কল্পনা
কেন যে সত্য নয়
জানি আমি সেই কল্পনার
নেই কোন সমাধান
তবু আমি সব বুঝেও গাই
এ স্বপ্নের গান