Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chanchal Mon Anmona Hoy
Hemant Kumar
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি
কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
সারাদিন রিমঝিমঝিম কত বৃষ্টি
কত বৃষ্টি হয়েছে মন জুড়ে
দিশাহারা কোনো পাতা যেন ঝড়ের মুখেতে গেল উড়ে
চোখের পাতায় এত স্বপ্নের ভীড় হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
গুন গুন গুন গানে
ফুলে এসে বসা ভ্রমরের মতো তার মন
এসে বসে মোর মনে
আমি সবকিছু ভুলে গেছি গুন গুন গুন গানে
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
উচ্ছল মন তোলপাড় অনাসৃষ্টি
অনাসৃষ্টি চলেছে সেই থেকে
বুঝিনি তো ভুল হয়ে গেছে ঝড়ের মেঘেতে মন রেখে
পিঞ্জর ভেঙে উড়বার নেশা এত হয়নি তো আগে
ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে
চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে