Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
O Meyer Nam Debo Ki
Subir Nandi
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ও মেয়ের নাম দেবো কী, ভাবি শুধু তাই আমি
ও মেয়ের নাম দেবো কী, ভাবি শুধু তাই
ও, তার মনের সাথে মন বেঁধেছি, তাই তো এ গান গাই আমি
ও মেয়ের নাম দেবো কী, ভাবি শুধু তাই আমি
ও মেয়ের নাম দেবো কী, ভাবি শুধু তাই
ও কালো চোখের 'পরে বসেছে কোন ভ্রমরে
জানি না ডুবলো সে কী রূপের সাগরে
ও কালো চোখের 'পরে বসেছে কোন ভ্রমরে
জানি না ডুবলো সে কী রূপের সাগরে
যত দেখি সাধ মেটে না, ফিরে ফিরে চাই আমি
ও মেয়ের নাম দেবো কী, ভাবি শুধু তাই আমি
ও মেয়ের নাম দেবো কী, ভাবি শুধু তাই
পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি-দিনে
যে তারে চিনতে পারে, দাম দিয়ে তারে কিনে
পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি-দিনে
যে তারে চিনতে পারে, দাম দিয়ে তারে কিনে
ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে
আমারে অনুরাগে নিলো জড়ায়ে
ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে
আমারে অনুরাগে নিলো জড়ায়ে
তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি
ও মেয়ের নাম দেবো কী, ভাবি শুধু তাই আমি
ও মেয়ের নাম দেবো কী, ভাবি শুধু তাই
ও, তার মনের সাথে মন বেঁধেছি, তাই তো এ গান গাই আমি
ও মেয়ের নাম দেবো কী, ভাবি শুধু তাই আমি
ও মেয়ের নাম দেবো কী, ভাবি শুধু তাই আমি
ও মেয়ের নাম দেবো কী, ভাবি শুধু তাই