Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tumi Jodi Dakte Paro
Geetashree Sandhya Mukherjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
তুমি যদি ডাকতে পারো
আমি কি আসতে পারি না?
তুমি যদি ডাকতে পারো
আমি কি আসতে পারি না?
তুমি নাহয় অনেক ভালোবাসতে পারো
তুমি নাহয় অনেক ভালোবাসতে পারো
আমি কি একটু ভালোবাসতে পারি না?
তুমি যদি ডাকতে পারো
আমি কি আসতে পারি না?
সূর্য হয়ে দাও যে আলো
তাতে তোমায় মানায় ভালো
সূর্য হয়ে দাও যে আলো
তাতে তোমায় মানায় ভালো
ধার করা সেই আলো নিয়ে
আমি কি চাঁদ হয়েও হাসতে পারি না
তুমি যদি ডাকতে পারো
আমি কি আসতে পারি না?
তোমার প্রাণের পদ্ম-পাতায়
একটি ফোঁটা শিশির আমি
মুক্ত হীরের চেয়েও দামী
ধন্য হবো আমি
তোমার প্রাণের পদ্ম-পাতায়
একটি ফোঁটা শিশির আমি
মুক্ত হীরের চেয়েও দামী
ধন্য হবো আমি
স্বপ্ন দেখে আমার নদী
তোমার সাগর পায় সে যদি
স্বপ্ন দেখে আমার নদী
তোমার সাগর পায় সে যদি
সেই সাগরের ঢেউ হয়ে কি
আমি বলো, তোমার বুকে ভাসতে পারি না?
তুমি যদি ডাকতে পারো
আমি কি আসতে পারি না?
তুমি নাহয় অনেক ভালোবাসতে পারো
আমি কি একটু ভালোবাসতে পারি না?
তুমি যদি ডাকতে পারো
আমি কি আসতে পারি না?