Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mon Shudhu Mon Cchuwecche
The Attempted Band
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
মন শুধু মন ছুঁয়েছে
ও সে তো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয়নি
মন শুধু মন ছুঁয়েছে
চোখের দৃষ্টি যেন
মনের গীতিকবিতা
বুকের ভালোবাসা
যেখায় রয়েছে গাঁথা
আমি তো সে কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি
কেউ জানেনি
মন শুধু মন ছুঁয়েছে
যখনই তোমার চোখে
আমার মুখখানি দেখি
স্বপন কুসুম থেকে
হৃদয়ে সুরভি মাখি
তুমি কি সে সুরভি পেয়েছো?
স্বপনের দ্বার খুলেছো?
কিছু জানিনি
মন শুধু মন ছুঁয়েছে
ও সে তো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয়নি
মন শুধু মন ছুঁয়েছে
ও সে তো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয়নি
মন শুধু মন ছুঁয়েছে