Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ami Tomar Preme Hobo Sobar
Jayati Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগী
কলঙ্কভাগী
তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
তোমার পথের কাঁটা করব চয়ন
সেথায় তোমার ধুলায় শয়ন
পথের কাঁটা করব চয়ন
সেথায় তোমার ধুলায় শয়ন
সেথায় আঁচল পাতব আমার
তোমার রাগে অনুরাগী
কলঙ্কভাগী
আমি শুচি-আসন টেনে টেনে
বেড়াব না বিধান মেনে
শুচি-আসন টেনে টেনে
বেড়াব না বিধান মেনে
যে পঙ্কে ওই চরণ পড়ে
তাহারি ছাপ বক্ষে মাগি
কলঙ্কভাগী
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগী
কলঙ্কভাগী
তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী