Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tumi Kon Kanoner Phool
Taposh
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দু'টি তারা ঢালুক কিরণধারা
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনের পারা
তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা