Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Anondo Loke
Rezwana Choudhury Bannya
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে
ধরণী 'পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ধরণী 'পর ঝরে নির্ঝর, মোহন মধু শোভা
ফুলপল্লব-গীতবন্ধ-সুন্দর-বরনে
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
বহে জীবন রজনী-দিন চিরনূতনধারা
করুণা তব অবিশ্রাম জনমে মরণে
স্নেহ প্রেম দয়া ভক্তি কোমল করে প্রাণ
কত সান্ত্বন করো বর্ষণ সন্তাপহরণে
জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব
জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব
শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর