Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Papri De
Suman Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
পাপড়ি দে ছিল আমাদের এক ছোট্ট সহনাগরিকা
খেলতে খেলতে তার গলায় একটা কলমের খাপ আটকে যায়
তার বাবা আর মা তাকে
তাকে নিয়ে এ হাসপাতাল ও হাসপাতাল করে বেড়ান আমাদরে এই শহরে
কলকাতায়
শেষ পর্যন্ত ছোট্ট মেয়েটা বিনা চিকিৎসায়, ভুল চিকিৎসায় মারা যায়
পাপড়িটা বড়ো বোকা, অখাদ্য মুখে দিলো
পাপড়িটা বড়ো বোকা, অখাদ্য মুখে দিলো
এমনি করেই ছোট্ট গলায় কষ্ট আটকে ছিল
কৎ করে গেল, মেয়ে, শ্বাসকষ্টের ঠেলা
এখানে জীবন মানেই মৃত্যুযন্ত্রণা গিলে ফেলা
পাপড়িটা বড়ো বোকা, গিলতে শিখেনি কষ্ট
পাপড়িটা বড়ো বোকা, গিলতে শিখেনি কষ্ট
কোন আক্কেলে করতে চাইলি দেশের সময় নষ্ট?
কৎ করে গেল, মেয়ে, শ্বাসকষ্টের ঠেলা
এখানে জীবন মানেই মৃত্যুযন্ত্রণা গিলে ফেলা
পাপড়িটা বড়ো বোকা, বুদ্ধিশুদ্ধি কম
পাপড়িটা বড়ো বোকা, বুদ্ধিশুদ্ধি কম
নইলে বুঝতো এমন ঘটনা ঘটছেই হরদম
কৎ করে গেল, মেয়ে, শ্বাসকষ্টের ঠেলা
এখানে জীবন মানেই মৃত্যুযন্ত্রণা গিলে ফেলা
পাপড়িটা বড়ো বোকা, পাপড়িটা বড়ো বোকা
হাসপাতালের যন্ত্র খারাপ হয়েছে হোক না
দেখবি বাঁচবেই গণতন্ত্র
কৎ করে গেল, মেয়ে, শ্বাসকষ্টের ঠেলা
এখানে জীবন মানেই মৃত্যুযন্ত্রণা গিলে ফেলা
পাপড়িটা বড়ো বোকা, ভাবে ডাক্তার মল
পাপড়িটা বড়ো বোকা, ভাবে ডাক্তার মল
এত রাত্তিরে ডাক্তারি কেন? বরং ঘুমোতে চল
ঘুমো রে, পাপড়ি, ঘুমো, জন্মালি কেন তুই?
ঘুমো রে, পাপড়ি, ঘুমো, জন্মালি কেন তুই?
গান বেঁধে গেয়ে নিঃশ্বাস নিয়ে আমি হাঁপ ছেড়ে শুই