Skip to content

Ekti Katha

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

তোমার মনের একটি কথা আমায় বলো বলো তোমার নয়ন কেন এমন ছলোছলো ॥ বনের 'পরে বৃষ্টি ঝরে ঝরো ঝরো রবে । সন্ধ্যা মুখরিত ঝিল্লিস্বরে নীপকুঞ্জতলে । শালের বীথিকায় বারি বহে যায় কলোকলো ॥ আজি দিগন্তসীমা বৃষ্টি-আড়ালে হারানো নীলিমা হারালো— ছায়া পড়ে তোমার মুখের 'পরে ছায়া ঘনায় তব মনে মনে ক্ষণে ক্ষণে, অশ্রুমন্থর বাতাসে বাতাসে তোমার হৃদয় টলোটলো ॥