Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aay Khuku Aay
Ranajoy Bhattacharjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
হাঁটি হাঁটি পা, মিঠি মিঠি মন
রাজকুমারীর ঘুম যায় যায়
খেলনা বাগান, চরকির গান
বটের ঝুরি বেয়ে আয় আয়
সোনার কাঠির পাশে ওই ময়নামতির ঘর
ঘুম সোহাগী গালের তিলে জোছনার আদর
আয় খুকু আয়, ঘুম আয় রে
চাঁদ মামা দিয়ে যায় টিপ
আয় খুকু আয়, ঘুম আয় রে
রাতপরী চাঁদ-তারাটির
আয় খুকু আয়, ঘুম আয় রে
চাঁদ মামা দিয়ে যায় টিপ
আয় খুকু আয়, ঘুম আয় রে
রাতপরী চাঁদ-তারাটির
কে ছুঁলো রূপসায়রের জল
রাজকন্যা পাবে কি অতল
রাজকুমার, উড়িয়ে পক্ষীরাজ
এক রঙিন ঘুম এনে দে আজ
রুপোর কাঠির কাছে ওই নিদমহলের গান
কোন অজানা চোখের আলো ভাসালো সাম্পান
আয় খুকু আয়, ঘুম আয় রে
চাঁদ মামা দিয়ে যায় টিপ
আয় খুকু আয়, ঘুম আয় রে
রাতপরী চাঁদ-তারাটির
আয় খুকু আয়, ঘুম আয় রে
চাঁদ মামা দিয়ে যায় টিপ
আয় খুকু আয়, ঘুম আয় রে
রাতপরী চাঁদ-তারাটির