Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Prabin Angulguli
Suman Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
সারাদিন পিয়ানোয় প্রবীণ আঙ্গুলগুলি খেলা করে
বহুদিন আগে তিনি এসেছেন আমাদের এ শহরে
সারাদিন পিয়ানোয় প্রবীণ আঙ্গুলগুলি খেলা করে
বহুদিন আগে তিনি এসেছেন আমাদের এ শহরে
কখনো চারুকেশীর দক্ষিনী ছলনে আলাপ
কখনো ইউরোপীয় ছন্দের মৃদু উত্তাপ
কখনো চারুকেশীর দক্ষিনী ছলনে আলাপ
কখনো ইউরোপীয় ছন্দের মৃদু উত্তাপ
স্বরচিত সুরে তার কল্যাণ ঠাঁট খেলা করে
বহুদিন আগে তিনি আমাদের এসেছেন এ শহরে
সারাদিন পিয়ানোয় প্রবীণ আঙ্গুলগুলি খেলা করে
বহুদিন আগে তিনি এসেছেন আমাদের এ শহরে
স্বরলিপি করে রাখা অর্কেষ্টার যন্ত্রনা
রবীন্দ্রনাথ তার কানে-কানে দেন মন্ত্রনা
স্বরলিপি করে রাখা অর্কেষ্টার যন্ত্রনা
রবীন্দ্রনাথ তার কানে-কানে দেন মন্ত্রনা
ইউনিভক্সে তার ব্যাথা চুপি চুপি খেলা করে
বহুদিন আগে তিনি এসেছেন আমাদের এ শহরে
সারাদিন, সারাদিন
সারাদিন পিয়ানোয় প্রবীণ আঙ্গুলগুলি খেলা করে
বহুদিন আগে তিনি এসেছেন আমাদের এ শহরে