Skip to content

Amar Shonar Bangla

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে- (মরি হায়, হায় রে) ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে, (আমি) কি দেখেছি মধুর হাসি।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো- কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো- (মরি হায়, হায় রে) মা, তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি।।