Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amar Mon Mane Na Dinrajani
Suman Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
আমার মন মানে না দিনরজনী
আমার মন মানে না
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া
পুলক রাখিতে না'রি
ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে
উথলে নয়নবারি
ওগো সজনি
আমার মন মানে না দিনরজনী
আমার মন মানে না
সে সুধাবচন, সে সুখপরশ
অঙ্গে বাজিছে বাঁশি গো
সে সুধাবচন, সে সুখপরশ
অঙ্গে বাজিছে বাঁশি
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে
হৃদয় হয় উদাসী
কেন না জানি
আমার মন মানে না দিনরজনী
আমার মন মানে না
ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে
আকাশে কী মুখ জাগে
সখী, বাতাসে কী কথা ভেসে চলে আসে
আকাশে কী মুখ জাগে
ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে
ফুলের গন্ধ বন্ধুর মতো
জড়ায়ে ধরিছে গলে গো
ফুলের গন্ধ বন্ধুর মতো
জড়ায়ে ধরিছে গলে
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা
কাহার চরণতলে
দিব নিছনি
আমার মন মানে না দিনরজনী
আমার মন মানে না