Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Toke Chai (From "Teko")
Timir Biswas feat. Savvy, Ritwick Chakraborty, Srabanti Chatterjee & NO
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
খামখেয়ালি চিন্তারা
তোর নেশাতে দেয় সাড়া
বেহিসাবি মন মেজাজে
তোর খেয়ালে পথ হারাই
একমুঠো আবিরের লালে
হৃদয়ের লুটতরাজ
উড়তে চায় তোকে পেলে সে
আদরেরই পক্ষীরাজ
রাঙা পলাশে যদি ডাক আসে
তোর আকাশে ভেসে যাই
আলো-আঁধারে, নীল পাহাড়ে
পাতাবাহারে তোকে চাই, তোকে চাই
এক পলকে সব হারিয়ে যাবে
তোর নোলোকে চোখ জুড়িয়ে যাবে
অন্য মনে ওড়না উড়ে যাবে তোর
স্কুল পালানো গল্পগুলো তোরই
খুনসুটিতে হাসবে ইচ্ছেতরী
কোলকাতাতে নামবে জাদুকরী ভোর
একফালি রোদ্দুরের রঙে
আহ্লাদের কারুকাজ
আসমানী পশমের সুতো
দু'চোখ মেলেছে স্বপ্নে আজ
এলোমেলো দিন, ঠিকানাহীন
তোর গন্ধে লীন হয়ে যাই
আলো-আঁধারে, নীল পাহাড়ে
পাতাবাহারে তোকে চাই, তোকে চাই