Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Dhonno Dhonno Boli Tare
Trissha Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
সবেমাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
সবেমাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড়-তুফান এলে পরে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারই
উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারই
লালন কয়, "যেতে পারি
কোন দরজা খুলে ঘরে?"
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোস্তা করে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে
ধন্য ধন্য বলি তারে