Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sahasa Ki Gol Badhale
Manabendra Mukherjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে
সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে
কেন গোলাপ ফুলের টুকটুকে রঙ, রঙ
কেন গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে
সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে
নাই বৃষ্টি বাদল ওলো
দৃষ্টি কেন ঝাপসা হলো?
অশ্রু জলের ঝালর দোলে চোখের পাতার চিকে
কেন গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে
সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে
পলাশ-কলির লাল আঁখরে বনের দিকে দিকে
গোপন আমার মনের কথা কে গেল সই লিখে
মনে আমার পাইনে লো খেই
কে যেন নেই, কী যেন নেই
মনে আমার পাইনে লো খেই
কে যেন নেই, কী যেন নেই
কে বনবাস দিল আমার মনের বাসন্তীকে
কে বনবাস দিল আমার মনের বাসন্তীকে
কেন গোলাপ ফুলের টুকটুকে রঙ চোখে লাগে ফিকে
সহসা কি গোল বাঁধালো পাপিয়া আর পিকে