Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jhorer Shese
ALI:3NZ
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ইতিহাস লিখে যাওয়ার মত জানি সামর্থ্য নেই আমার,
গণ্ডীর ভেতরে শুধু আছে জানি আমারও এক ফালি আকাশ
শূন্যের এই সাম্রাজ্যের রাজা হতে চাই না আর,
খুঁটে খাওয়া খাঁচার পাখি,
তবু আছে আমারও এক ফালি আকাশ ।
সেই আকাশেই উড়িয়েছি নীল ঘুড়ি
হারিয়ে যাওয়ার হাতছানি
আজ ফের ডানা মেলার সাহস ভারী!
ঘুন ধরা মনে তবু জানি ।
ঝড়ের শেষে, বৃষ্টির আদরে তুই আমি মিলেমিশে
স্বপ্ন আঁকবো, ধুলো জমে যাওয়া রঙচটা ক্যানভাস-এ
আসবেই সেদিন, 'কিছু পাই নি'- দেশের রূপকথাতে
থাকবে দুটো নাম, যারা বাঁচতে শিখিয়ে গেছে ভালোবেসে
ঝড়ের শেষে
স্বপ্ন আঁকবো
জানি রঙচঙে জৌলুস নেই,
বুড়োবেলার এই দুষ্টুমি ।
ঘা খেতে খেতে সয়ে যাওয়া মনে
তবু ঝুঁকি নেওয়ার পাগলামি ।
আজ ফের আয়নায় নিজেকে হাসি মুখে লাগে ভালো
ফের ভালো লাগে চোখ সয়ে যাওয়া অন্ধকারেও জোনাকির আলো
সেই আলোতেই ভরে দেবো সব কিছু জীবনের কানাগলি যত
পুরনো খাতে জমে থাকা সব অভিমান,
মুছে দেবো সব জমা ক্ষত ।
ঝড়ের শেষে, বৃষ্টির আদরে তুই আমি মিলেমিশে
স্বপ্ন আঁকবো, ধুলো জমে যাওয়া রঙচটা ক্যানভাস-এ
আসবেই সেদিন, 'কিছু পাই নি'- দেশের রূপকথাতে
থাকবে দুটো নাম, যারা বাঁচতে শিখিয়ে গেছে ভালোবেসে
ঝড়ের শেষে
স্বপ্ন আঁকবো ।।