Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amay proshno kore
Alamgir
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা
রবো দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই
শুধু পথ খুঁজে কেটে গেলো এ জীবন সারা
এ জীবন সারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা
রবো দিশাহারা
কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো
কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি-হারা
আমি তুমি-হারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা
রবো দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই
শুধু পথ খুঁজে কেটে গেলো এ জীবন সারা
এ জীবন সারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা
রবো দিশাহারা
আমি পথ খুঁজি নাকো, পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে
আমি পথ খুঁজি নাকো, পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে
আমার চতুর্পাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা
গতিহীন ধারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা
রবো দিশাহারা
জবাব কিছুই তার দিতে পারি নাই
শুধু পথ খুঁজে কেটে গেলো এ জীবন সারা
এ জীবন সারা
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রবো দিশাহারা
রবো দিশাহারা