Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tomar Chokher Kajol
Rupam Islam, Rupam
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমি তোমার চোখের কালো চাই
তাই তোমার দিকে তাকাই
তুমি তাকাওনি আমার দিকে
তাই ধূসর বিকেল
আমি তোমার চোখের কালো চাই
তাই তোমার দিকে তাকাই
তুমি তাকাওনি আমার দিকে
তাই ধূসর বিকেল
কালো রাস্তাও রঙ হারায় ধূসর ধোঁয়ায়
কিছু শরীর কথা বলে যায়
কোনো গভীর রাতের ইশারায়
আমি একলা জেগে শয্যায়, শরশয্যায়
মন ঘুমায় তোমার কোলে, হায়
আমি তোমার হাতের ছোঁয়া চাই
আর আমার নির্লজ্জতাই
খোঁজে শুধু তোমার আবরণ
এনে দাও শিহরণ
পুড়ি তোমাতে মৃত্যু নেশায়
আমি তোমার ভালোবাসা চাই
তাই তোমায় ভালোবেসে যাই
বলো আমার এমন চাহিদায়
কি মন দেওয়া যায়?
জীবন দেওয়া যায়?
আমি তোমার ভালোবাসা চাই
তাই তোমায় ভালোবেসে যাই
বলো আমার এমন চাহিদায়
কি মন দেওয়া যায়?
জীবন দেওয়া যায়?
হৃদয় দেওয়া যায়?
শরীর দেওয়া যায়?
আমি তোমায়, তোমার দেহকে
বিশ্বাস আর সন্দেহকে
খুঁজি হঠাৎ হঠকারিতায়
চিনি না তোমায়
আমি তোমায়, তোমার দেহকে
বিশ্বাস আর সন্দেহকে
খুঁজি হঠাৎ হঠকারিতায়
চিনি না তোমায়
"অনামিকা" বলে ডাকতে পারি কি তোমায়?