Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aaro Koto Din Dhore_
Alka Yagnik
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আরও কতদিন ধরে এইভাবে জানি না
অবিচার সয়ে যেতে হবে
ও, অবিচার সয়ে যেতে হবে
আর কেউ নাই থাক তোমারই ব্যথার সাথী
চিরদিন আমাকেই পাবে
ও, চিরদিন আমাকেই পাবে
পাথরের ভগবান দেখেও তা দেখে না
বিনা দোষে কে কাঁদে, তার খোঁজ রাখে না
ও, পাথরের ভগবান দেখেও তা দেখে না
বিনা দোষে কে কাঁদে, তার খোঁজ রাখে না
তবু মন তারই পায়ে প্রণাম যে রেখে যাবে
আরও কতদিন ধরে এইভাবে জানি না
অবিচার সয়ে যেতে হবে
ও, অবিচার সয়ে যেতে হবে
সিঁথিতে সিঁদুর আছে, শাখা আছে দু'হাতে
ভালোবাসা বুকে আছে ভরসা জানাতে
ও, সিঁথিতে সিঁদুর আছে, শাখা আছে দু'হাতে
ভালোবাসা বুকে আছে ভরসা জানাতে
আসুক না যত বাধা, একদিন তা হারাবে
আরও কতদিন ধরে এইভাবে জানি না
অবিচার সয়ে যেতে হবে
ও, অবিচার সয়ে যেতে হবে
আর কেউ নাই থাক তোমারই ব্যথার সাথী
চিরদিন আমাকেই পাবে
ও, চিরদিন আমাকেই পাবে
ও, চিরদিন আমাকেই পাবে