Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Bethar Shohor
Ishan Mitra
Popularity · High
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
এখনো কি বাকি কিছু? রয়ে গেছে মাথা নিচু
শহরের সারারাতে ছায়া কুড়োবার
তবুও কি বাকি কিছু রয়ে গেছে পিছুপিছু?
অকারণে ছায়াদের ব্যথা জমাবার
ছায়াদের নাম নেই আর শুধু ব্যথার পাহাড়
ব্যথার শহর জুড়ে ব্যথার পাহাড়
তবু কুরে খায় ছায়ার অন্ধকার
বাকি থেকে যায় মৃত সভ্যতার
মাটির গভীরে ব্যথার আবিষ্কার
এখনো কি বাকি কিছু, কিছু বাকি রয়ে গেছে?
ছায়াপথে পিছু হারাবার
শহরের গায়ে জমা তারাদের স্মৃতি শুধু
চেনা শোক তোমার আমার
ব্যথারাও বহুদূর হেঁটে এসে একা একা
আগুন পোহায়, আলো নয়
তুমি আমি শুধু ছায়া, বহুকাল আগে জমা
মেঘেদের মূকাভিনয়
ব্যথাদের নাম নেই, শুধু ব্যথার পাহাড়
ব্যথার শহরে শুধু ব্যথার পাহাড়
তবু থেকে যায় মায়া জোছনায়
বাকি থেকে যায়, ধ্বংসের ভেজা গায়
পরিযায়ী পাখিদের ডানার আবিষ্কার