Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ekta Golpo (From "Teenanko")
Anupam Roy
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ইতিহাস সব মনে রাখে
চুম্বন, দংশন, ক্ষত
ইতিহাস মরে বেঁচে যায়
অনাহত ছায়াদের মত
ইতিহাস সব মনে রাখে
চুম্বন, দংশন, ক্ষত
ইতিহাস মরে বেঁচে যায়
অনাহত ছায়াদের মত
একটা গল্প বলি শোনো
একটা গল্প বলি শোনো
তোমাকে হরিণ ভেবে মেয়ে
শাপদেরা আঁচড়াতে থাকে
তোমাকে হরিণ ভেবে মেয়ে
শাপদেরা আঁচড়াতে থাকে
শরীর চুবিয়ে নিয়ে জলে
যোণীতে আগুন জ্বেলে রাখে
একটা গল্প বলি শোনো
একটা গল্প বলি শোনো
তবুও তো পাহাড় ডিঙ্গিয়ে
মেঘ নেমে আসে সমতলে
স্বাধীন শস্য ভরা ক্ষেত
শেকল ভাঙ্গার কথা বলে
তবুও তো পাহাড় ডিঙ্গিয়ে
মেঘ নেমে আসে সমতলে
স্বাধীন শস্য ভরা ক্ষেত
শেকল ভাঙ্গার কথা বলে
ছায়ারা মানুষ হয়ে যায়
পুরোনো দেওয়ালে ছবি আঁকে
ছায়ারা মানুষ হয়ে যায়
পুরোনো দেওয়ালে ছবি আঁকে
চাঁদ ডুবে গেলে গো ভোরে
ইতিহাস একা জেগে থাকে
একটা গল্প বলি শোনো
একটা গল্প বলি শোনো
একটা গল্প বলি শোনো
একটা গল্প বলি শোনো