Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jodi Tomay Boli
Rupam Islam
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
বাসি ফুলের গন্ধে আজও মেশে আমার রন্ধ্রে রন্ধ্রে
হঠাৎ কাজ বন্ধের অশরীরী ছন্দে তুমি
বাঁচা-মরার দ্বন্দ্বে একি করলে আমায় ফেললে ধন্দে
আমার ইন্দ্রিয়ে আনন্দের জন্মভূমি
যদি তোমায় বলি নতুন স্বপ্ন দেখতে লাগছে ভয়
তোমার আমি আজও একই ভাবে থাকতে চাই
যদি তোমায় বলি, করি নিস্পৃহতার অভিনয়
তোমার প্রেমে আমি ব্যর্থ হয়ে হচ্ছি দামী, ধর্ষকামী
লিখছি প্রেমের সালতামামি
দেখো সেই মুখোশেই ঢাকি মন
এ কী প্রহসন নকল প্রতিমায়
তুমি নেই, তোমারই সম্মোহন আমায় ব্যর্থ করে যায়
খুঁজি সেই তোমাকে, তুমি নেই (তুমি নেই)
চেনা মনের বাঁকে কত রহস্য লুকিয়ে থাকে
হাতছানি দেয় আমার টালমাতাল সর্পটাকে
মাতাল খেয়ালে খুঁজি দরজা, লুটি দেয়ালে
রাতের মশালে দেখেছি শেষবার তোমায়
যদি তোমায় বলি কষ্ট করে ভুলে গেছি তোমার নাম
নষ্ট করে ফেলে ঘনিষ্ঠতার সব প্রমাণ
যদি তোমায় বলি, তবু ভুলবো না সেইসব সময়
তোমায় প্রেমে আজও ব্যর্থ হয়ে হচ্ছি দামী, ধর্ষকামী
লিখছি প্রেমের সালতামামি
দেখো সেই মুখোশেই ব্যাকুল মন
এ কী প্রহসন নকল প্রতিমায়
তুমি নেই, তোমারই সম্মোহন আমায় ব্যর্থ করে যায়
খুঁজি সেই তোমাকে, তুমি নেই
বাসি ফুলের গন্ধে আজও মেশে আমার রন্ধ্রে রন্ধ্রে
হঠাৎ কাজ বন্ধের অশরীরী ছন্দে তুমি
বাঁচা-মরার দ্বন্দ্বে একি করলে আমায় ফেললে ধন্দে
আমার ইন্দ্রিয়ে আনন্দের জন্ম
যদি তোমায় বলি নতুন স্বপ্ন দেখতে লাগছে ভয়
তোমার আমি আজও একই ভাবে থাকতে চাই
যদি তোমায় বলি, করি নিস্পৃহতার অভিনয়
তোমার প্রেমে আমি ব্যর্থ হয়ে হচ্ছি দামী, ধর্ষকামী
লিখছি প্রেমের সালতামামি
দেখো সেই মুখোশেই ঢাকি মন
এ কী প্রহসন নকল প্রতিমায়
তুমি নেই, তোমারই সম্মোহন আমায় ব্যর্থ করে যায়
খুঁজি সেই তোমাকে