Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Har Kala
Bhoboghure
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
মন রে, মন রে
মন রে, মন রে
ওরে, হাইলা লোকের লাঙ্গল বাঁকা
জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ
ওরে, হাইলা লোকের লাঙ্গল বাঁকা
জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ
তার চাইতে অধিক বাঁকা, হায় হায়
তার চাইতে অধিক বাঁকা
যারে দিছি প্রাণ রে, দুরন্ত পরবাসী
আমার হার কালা করলাম রে
হায় রে, আমার দেহ কালার লাইগা রে
ওরে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী
কূল বাঁকা, গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে, বাঁকা গাঙের পানি
কূল বাঁকা, গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে, বাঁকা গাঙের পানি
সকল বাঁকায় বাইলাম নৌকা, হায় হায়
সকল বাঁকায় বাইলাম নৌকা
বাঁকারে না জানি রে, দুরন্ত পরবাসী
আমার হাড় কালা করলাম রে
হায় রে, আমার দেহ কালার লাইগা রে
ওরে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী
মন রে, মন রে
মন রে, মন রে
হাড় হইলো জরজর
অন্তর হইলো পোড়া রে, আমার অন্তর হইলো পোড়া
হাড় হইলো জরজর
অন্তর হইলো পোড়া রে, অন্তর হইলো পোড়া
পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়
পিরিতি ভাঙ্গিয়া গেলে
নাহি লাগে জোড়া রে, দুরন্ত পরবাসী
আমার হাড় কালা করলাম রে
হায় রে, আমার দেহ কালার লাইগা রে
ওরে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী
ওরে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী