Shagorer Tirey
Minar Rahman
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে
উদাসী প্রহরগুলো জড়িয়ে
তুমি ঘুরে ঘুরে, আমার হয়ে
হয়তো দূরের চেনা আকাশে
রঙিন স্বপ্ন বোনা বাতাসে
আমায় ডেকেছিলে, খুব নীরবে
তাই আমি সেথায় হারাই
যেথায় তুমি আমায় ভাসাও
যেথায় তুমি আমার সাথে মিশে যাবে
তাই আমি সেথায় হারাই
যেথায় তুমি আমায় হাসাও
যেথায় আবার ডানা মেলে উড়ে যাবে
সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে
উদাসী প্রহরগুলো জড়িয়ে
তুমি দূরে দূরে, আমার হয়ে
কত সুর, কত গান, কত কবিতা
আজ সবই ছায়া
চেনা সেই ঘাশফুলগুলো সব
আজও ছন্নছাড়া
এখানে ওখানে যেখানে শুধু
তোমারই মায়া
ফিরে যাই বারেবার সেখানে
হয়ে দিশেহারা
অভিমান মুছে আবার আমায়
ডাকতে পারো
হৃদয়ের কথাগুলো বলতে পারো
মিষ্টি কোনো ভোরের উদাসী হাওয়া
আমায় সাথে নিয়ে ভাসতে পারো
সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে
উদাসী প্রহরগুলো জড়িয়ে
তুমি ঘুরে ঘুরে, আমার হয়ে
তাই আমি সেথায় হারাই
যেথায় তুমি আমায় ভাসাও
যেথায় তুমি আমার সাথে মিশে যাবে
তাই আমি সেথায় হারাই
যেথায় তুমি আমায় হাসাও
যেথায় আবার ডানা মেলে উড়ে যাবে
সাগরের তীর ছুঁয়ে দাঁড়িয়ে
উদাসী প্রহরগুলো জড়িয়ে
তুমি দূরে দূরে, আমার হয়ে