Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mayer Paayer Jaba Hoye
Trissha Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন
তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভূয়ো আবরণ
গন্ধ না থাক...
ও তার গন্ধ না থাক, যা আছে সে নয় রে ভূয়ো আবরণ
মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন
জানি জুঁই-মালতি হায়, কত গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়
জানি জুঁই-মালতি হায়, কত গন্ধ যে ছড়ায়
তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়
ওরে তোর মতো যে নেইকো তাদের মায়ে-পোয়ে আলাপন
তোর মতো যে...
ও মন, তোর মতো যে নেইকো তাদের মায়ে-পোয়ে আলাপন
মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন
আমার তাইতো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়
আমার তাইতো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়
ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালো রূপে ঘুচায় কালিমা
ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালো রূপে ঘুচায় কালিমা
ও মন, তাই বলি আয়, ঐ রাঙা পায় করি আত্মসমর্পণ
তাই বলি আয়...