Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ghure Choley Jai Lofi Version
Anupam Roy
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
মোমবাতিটা সারা রাত জ্বলে
আলো উপচে পড়ে যেতে চায়
ঘড়িগুলো মিথ্যে কথা বলে
দুঃসময়টা সারাবো কোথায়?
মোমবাতিটা সারা রাত জ্বলে
আলো উপচে পড়ে যেতে চায়
ঘড়িগুলো মিথ্যে কথা বলে
দুঃসময়টা সারাবো কোথায়?
জানলা খোলা, পর্দা উড়ছে অল্প
জ্বলছে-নিভছে একার শহর
অন্য নামে অন্য কারো গল্প
গুমরে থাকে মনের ভেতর
নেই বলেই কি পিছুটানে
শব্দগুলো খুঁজছে মানে?
কেইবা কাকে ফিরে পেতে চায়
দূরে চলে যায় আরও একটা দিন
ঘুরে চলে যায়
ভালো না থাকার ভালো ছুতো
মুখ দেখিয়ে মুখ লুকোনো ফের
অভিমানে পাশ ফিরে কে শুতো
ঘুম আসে না একলা বালিশে
হাত পকেটে, রাত পেরিয়ে হাঁটি
দিন পেরিয়ে আসছে একটা দিন
মিথ্যে কত কথা কাটাকাটি
নিরবতা কাটানো কঠিন
নেই বলেই কি এত কিছু?
ইচ্ছেগুলো নিচ্ছে পিছু
কেইবা কাকে ছেড়ে যেতে চায়
দূরে চলে যায় আরও একটা দিন
ঘুরে চলে যায়
ওই দূরে চলে যায় আরও একটা দিন
ঘুরে চলে চলে যায়
দূরে চলে যায় আরও একটা দিন
ঘুরে চলে যায়