Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Hinomonnota
Blood
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
একটা কালো ঘরের ভেতর অনুভূতির যুদ্ধ জ্বলে
কোথাও যেন জল ছাড়াই কিছু বাগান শুকিয়ে মরে
ক্লান্ত চোখে তাকিয়ে থাকি নিজের ছায়ার স্তব্ধতা দেখে
স্মৃতির সব কাগজই ভেজা অনেক দূরের ছবি হয়ে
তুমি আমার মতো হীনমন্যতায় বেঁচে আছো কি?
আমি রঙ ছাড়াই তোমার অনেক ছবি এঁকেছি
ও আকাশ, বলে দাও, এত মেঘ কোথায় জমাও?
সেখানেই কি থাকে সে, ওই রামধনুর দেশে?
কাঁদছে আমার স্বপ্নগুলো নিঃস্ব হওয়ার কথা ভেবে
নিঃস্বার্থ এ স্পর্শ আজও বারে বারে তোমায় খোঁজে
একাকীত্ব ভাঙছে আজ নিজের একলা ঘর হেসে
ভাবছে না কে লুকিয়ে আছে এই সময়ের ওপারে
তুমি আমার মতো হীনমন্যতায় বেঁচে আছো কি?
আমি রঙ ছাড়াই তোমার অনেক ছবি এঁকেছি
ও আকাশ, বলে দাও, এত মেঘ কোথায় জমাও?
সেখানেই কি থাকে সে, ওই রামধনুর দেশে?
তোমার সাত রঙের ছটায় গাঢ় অন্ধকার দু'চোখে নামে
নিজের ভেতরে খুঁজছি কিছু টুকরো অস্তিত্বের প্রহসন
ফিরে যাওয়া সহজ নয় তো আজ এই অচেনা পথের বাঁকে
আজও তুমি বলতে পারো গেছে পথগুলো কোথায় বেঁকে?
তুমি আমার মতো হীনমন্যতায় বেঁচে আছো কি?
আমি রঙ ছাড়াই তোমার অনেক ছবি এঁকেছি
ও আকাশ, বলে দাও, এত মেঘ কোথায় জমাও?
সেখানেই কি থাকে সে, ওই রামধনুর দেশে?
ও আকাশ, বলে দাও, এত মেঘ কোথায় জমাও?
সেখানেই কি থাকে সে, ওই রামধনুর দেশে?