Keno Jamini Na Jete
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না
শরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরি মাঝে
কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল, মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না
আলোকপরশে মরমে মরিয়া
হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া
আলোকপরশে মরমে মরিয়া
হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া
কোনোমতে আছে পরান ধরিয়া কামিনী শিথিল সাজে
কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল, মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগি
রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ মাগি
নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগি
রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ মাগি
পাখি ডাকি বলে 'গেল বিভাবরী'
বধূ চলে জলে লইয়া গাগরি
পাখি ডাকি বলে 'গেল বিভাবরী'
বধূ চলে জলে লইয়া গাগরি
আমি এ আকুল কবরী আবরি কেমনে যাইব কাজে
কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল, মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না
শরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরি মাঝে
কেন যামিনী না যেতে জাগালে না
বেলা হল, মরি লাজে
কেন যামিনী না যেতে জাগালে না