Jantrik Manob
PROTIBIMBO
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
তোমার গল্পে মৃতের বসবাস
যেখানে সত্য এসে ছেঁড়ে যায়
কিছু রুদ্ধ দীর্ঘশ্বাস
কত শত পথ পাড়ি দিয়ে
থমকে দাঁড়াও তুমি
চেয়ে দেখ আজ গোধুলির বুকে
উড়ে যায় চাতকপাখি
সব যান্ত্রিকতা গ্রাস করেছে
তোমার পুরো শরীর
দূরে থেকে দেখে মনে হয় পাথুরে কোন মমি
তোমার সত্তা যেন অবশান্ত
যান্ত্রিকতার ভিড়ে
খুঁজে নিও তুমি নিজেকে আবার
মানুষের মত করে
দৃষ্টি যখন বিষন্ন সময়
আধাঁরে আলো খোঁজে
অধরা সুখ খুঁজে পাবে
জীবনের মহাকাব্যে
নিজেকে শেষে খুঁজে পাবে
ফিরে মানুষের গল্পে
যেখানে জীবন আর হাসিমুখ
উল্লাসে মেতে উঠে
তাকিয়ে দেখ ওই
বিশাল আকাশটায়
যেখানে পাখির ডানায়
সুখেরা ঘুরে বেড়ায়
ঘুরে বেড়ায়
সব যান্ত্রিকতা গ্রাস করেছে
তোমার পুরো শরীর
দূরে থেকে দেখে মনে হয় পাথুরে কোন মমি
তোমার সত্তা যেন অবশান্ত
যান্ত্রিকতার ভিড়ে
খুঁজে নিও তুমি নিজেকে আবার
মানুষের মত করে