Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Patha Cholite Jodi
Firoza Begum
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
পথ চলিতে যদি চকিতে, কভু দেখা হয়
পরাণো প্রিয় ও ও ও
চাহিতে যেমন, আগেরও দিনে
তেমনি মোরে চোখে চাহিও ও ও
পথ চলিতে...
যদি গো সেদিন চোখে আসে জল
লুকাতে সে জল, করিও না ছল
যে প্রিয় নামে ডাকিতে মোরে
সে নামও ধরে বারেক ডাকিও ও ও
পথ চলিতে...
তোমার প্রিয় যদি পাশে রয়
মোর ও প্রিয় সে, করিও না ভয়
কহিব তারে, আমার প্রিয়ারে
আমারও অধিক ভালবাসিও ও ও
পথ চলিতে...
বিরহ বিধুর মোরে হেরিয়া
ব্যথা যদি পাও, যাব সরিয়া
রব না হয়ে, পথের ও কাঁটা,
মাগিব এ বর, মোরে ভুলিও ও ও
পথ চলিতে যদি চকিতে, কভু দেখা হয়
পরাণো প্রিয় ও ও ও
পথ চলিতে...