Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Poulami
Nachiketa Chakraborty
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
যেদিন তুমি ভালোবেসেছিলে নিঃস্বার্থ
যেদিন তোমার বাবা আমায় বলেছিল অপদার্থ
যেদিন পেতেছিলাম সংসার করে স্বাক্ষর
যেদিন ভেঙেছিলাম সংসার করেই স্বাক্ষর
দিনগুলো পড়ে মনে একলা নির্জনে
দিনগুলো পড়ে মনে একলা নির্জনে
মনে হয় এই তো পাশে রয়েছো তুমি
ও পৌলমী
প্রথম দেখা হয়েছিল কলেজ canteen-এ
প্রথম চুমো খাওয়া সেই ঝড়-জলের দিনে
এরপর সিদ্ধান্ত, করতেই হবে বিয়ে
চাকরির খোঁজে সারা পিঠে ডিগ্রির বোঝা নিয়ে
সকাল-সন্ধ্যে private tuition
এর ফাঁকে দু'জনের লুকিয়ে আলাপন
Eden স্বদেশভূমি
ও পৌলমী
তোমার বাবা চাইতো জামাই হবে কোনো ডাক্তার
নয়তো ওনাদেরই মতো কোন ধনী ব্যবসাদার
পেলাম আমি চাকরি ছোট্টো হাওড়ার jute mill-এ
করতে আমায় বিয়ে সবাইকে বিদায় দিলে
এরপর বেহালায় এক কামরার সংসার
সুখে-দুঃখে, ভালো-মন্দে একাকার
দু'জন, আমি আর তুমি
ও পৌলমী
এরপর একদিন হলো lockout আমার কারখানা
তোমার বাবা এসে দিলেন আমাদের সান্ত্বনা
নিয়ে গেল তোমায় কিছুদিনের জন্য বলে
সত্যিই তুমি চাওনি, তবু যেতেই হলো চলে
একদিন এলো চিঠি, divorce তুমি চাইলে
আদালতে আমায় দেখে নীরব হয়ে রইলে
এরপর একা হয়ে আমার পথচলা
সময় গেল বয়ে, এলো গোধূলিবেলা
জানি না কোথায় তুমি
ও পৌলমী