Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Bharsa Thakuk
Suman Chatterjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ভরসা থাকুক চালে-ডালে, তেলে-নুনে আর পেঁয়াজে
ভরসা থাকুক ফড়িং হয়ে
ভরসা থাকুক ফড়িং হয়ে, উড়ুক নাচুক বাঁচার তালে
ভরসা থাকুক হাত রুটিতে, ভরসা থাকুক ছোলার ডালে
ভরসা থাকুক জ্বরের ঘোরে মুড়ি দেবার গায়ের চাদর
ভরসা থাকুক গাছের পাতায়-পাতায় রোদের স্বচ্ছ আদর
ভরসা থাকুক মুড়কি মুড়ি, নকুল দানা আর বাতাসা
ভরসা থাকুক আরো বিরল চাকরি পাবার জ্যান্ত আশা
ভরসা থাকুক বন্ধের দিন
ভরসা থাকুক বন্ধের দিন রাস্তাজোড়া ক্রিকেট ম্যাচে
ভরসা থাকুক বোকার মত চামচে তোলা সহজ ক্যাচে
ভরসা থাকুক পরিপাটি, ভরসা থাকুক আলুথালু
ভরসা থাকুক পরিপাটি, ভরসা থাকুক আলুথালু
ভরসা হযবরলয়ের নৈনিতালের নতুন আলু
ভরসা যেন না পায় যতো দাঙ্গামুখো হতচ্ছাড়া
সবাই মিলে বেঁচে থাকা, ভরসা তাদের করুক তাড়া
ভরসা থাকুক ছেলেবেলায়, ভরসা থাকুক বয়েসকালে
ভরসা থাকুক ছেলেবেলায়, ভরসা থাকুক বয়েসকালে
ভরসা গাঙের ভরসা পানি খেলুক সবার ভরসা হালে
ভরসা গাঙের ভরসা পানি খেলুক সবার ভরসা হালে
ভরসা থাকুক মালদা-ঝালদা, শেয়ালদা আর বর্ধমানে
ভরসা থাকুক জংশনে আর গাঁয়ের ছোট্ট ইস্টিশনে
ভরসা থাকুক লোকাল ট্রেনে মশলা মুড়ি, গরম চায়ে
ভরসা নাচুক বাউল সেজে রেলের দোলায় ঘুঙুর পায়ে
ভরসা থাকুক হাসপাতালে
ভরসা থাকুক হাসপাতালে সহজ পথে admission এ
ভরসা থাকুক ওষুধে আর ডাক্তারদের চোখের কোণে
ভরসা থাকুক গঞ্জে গ্রামে
ভরসা থাকুক গঞ্জে গ্রামে হাটবারে আর ক্ষেতের আলে
ভরসা থাকুক পঞ্চায়েতে, ভরসা থাকুক সেচের খালে
ভরসা থাকুক ইস্কুলে আর পেন্সিলে আর অঙ্ক ক্লাসে
ভরসা যেন পড়ায় এবং ভরসা যেন পড়তে আসে
ভরসা থাকুক
ভরসা থাকুক হারমোনিয়াম, তবলা, বাঁয়া, খোলের বোলে
ভরসা থাকুক electronic বাজনাগুলার হট্টগোলে
ভরসা থাকুক আদাবে আর
ভরসা থাকুক আদাবে আর ভরসা থাকুক নমস্কারে
অর্চনাদের পাশেই যেন আয়েশারা থাকতে পারে
ভরসা থাকুক আদাবে আর ভরসা থাকুক নমস্কারে
অর্চনাদের পাশেই যেন আয়েশারা থাকতে পারে
ভরসা থাকুক হাতের কাছে, ভরসা থাকুক দূরে দূরে
ভরসা থাকুক হাতের কাছে, ভরসা থাকুক দূরে দূরে
ভরসা থাকুক বেলা শেষের আজানে আর শাঁখের সুরে
ভরসা যেন না পায় যত ভরসাখেকো হতচ্ছাড়া
সবাই মিলে বেঁচে থাকা, ভরসা তাদের করুক তাড়া
ভরসা থাকুক ছেলেবেলায়, ভরসা থাকুক বয়েসকালে
ভরসা থাকুক ছেলেবেলায়, ভরসা থাকুক বয়েসকালে
ভরসা গাঙের ভরসা পানি, খেলুক সবার ভরসা হালে
ভরসা গাঙের ভরসা পানি, খেলুক সবার ভরসা হালে
ভরসা গাঙের ভরসা পানি, খেলুক সবার ভরসা হালে