Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Akashi
The Attempted Band
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
প্রিয় আকাশী
গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি
ঠিকানা লেখোনি
ঠিকানা পেলে কোথায় তা লেখোনি
ঠিকানা পেলে কোথায় লেখোনি
আকাশী, প্রিয় আকাশী
আকাশী, আমার আকাশী
সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা কাটিয়েছি
বোহেমিয়ানদের মত ঘুরে ঘুরে
মাদ্রিদ থেকে হ্যামবার্গ, নিউ ক্যাসল
নেপলস এর থেকে বুখারেস্ট, মেসিডোনিয়া
আকাশী, প্রিয় আকাশী
আকাশী, আমার আকাশী
ফ্র্যাঙ্কফুর্ট এর বইমেলায় নতুন বইয়ের গন্ধে
মনে পড়েছে তোমায়
ফ্লোরেন্স এর সিস্টিন চ্যাপেল এর
মিকেলঅ্যাঞ্জেলো'র মহান সৃষ্টির 'Pietà'র সামনে দাঁড়িয়ে
তোমাকে মনে পড়েছে
অ্যাথেন্স এর coffee shop-এ প্রিয় আকাশী
জমজমাট কবিতা পাঠের আসরে
ভিয়েনার তারাজ্বলা রাত্রির
আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে
তোমার প্রিয় কবিতা
Under the wide and starry sky
Dig my Grave and let me lie
Glad did I live and gladly die
And I laid me down with a will
ও আকাশী, প্রিয় আকাশী
আকাশী, আমার আকাশী
প্যারিসের concert-এ যতবার মোৎজার্ট কিংবা বেথোভেন শুনেছি
ততবার কেন যেন চিরদুঃখী পাগল ভ্যান গগকে মনে পড়েছে
তোমার প্রিয় গায়ক জিম মরিসন এর শেষ দিনগুলো
কেটেছে এই প্যারিসে, এই প্যারিসে
প্রিয় আকাশী
আমার আকাশী
বাইজেন্টাইন সম্রাজ্ঞীর মত তোমাকে ঘিরে থাক
পৃথিবীর সমস্ত সুখ
তুমি অনন্য সুন্দরী হয়ে ওঠো, সুন্দর হোক
আর তুমি ভালো থেকো
ভালো থেকো
প্রিয় আকাশী, আকাশী, আকাশী
আমার আকাশী, আকাশী, আকাশী
তুমি ভালো থেকো, আকাশী (প্রিয়)
তুমি ভালো থেকো, আমার প্রিয় আকাশী (আকাশী)
তুমি ভালো-, আকাশী (তুমি ভালো-, আকাশী)
তুমি ভালো থেকো (আমার আকাশী)
ভালো থেকো (আকাশী)
তুমি ভালো থেকো (তুমি আমার আকাশী)
ভালো থেকো (আকাশী)
তুমি ভালো থেকো (প্রিয় আকাশী)
ভালো থেকো
তুমি ভালো থেকো
ভালো থেকো
তুমি ভালো থেকো
প্রিয় আকাশী