Skip to content

Sabar Hridye

Dr. Bhupen Hazarika
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল যতই আসুক বিঘ্ন-বিপদ হাওয়া হোক প্রতিকূল এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল এই সেই দেশ একদা, যেখানে উপনিষদের ঋষি সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশ দিশি প্রপিতামহের ভাষাতে আজও আমরা যে কথা বলি হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল এই সেই দেশ এখনও এখানে, ওঠে আজানের ধ্বনি গীতা বাইবেল ত্রিপিটক আর শোনা যায় রামায়ণী কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলী হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল