Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Fagun Haway Haway
Dripto
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়
পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়
রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে
রঙিন স্বপন মাখা
তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে
রঙিন স্বপন মাখা
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখসুখের সকল অবসান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ
ও ফাগুন
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে
তোমার অশোকে কিংশুকে
অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে
তোমার ঝাউয়ের দোলে
মর্মরিয়া ওঠে আমার দুঃখরাতের গান
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান