Jadi Kichhu Amare Sudhao
SREEKANTA ACHARYA
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও
ওই আকাশ নত
যুগে যুগে সংযত
নীরবতায় অবিরত
কথা বলে গেছে কত
ওই আকাশ নত
যুগে যুগে সংযত
নীরবতায় অবিরত
কথা বলে গেছে কত
তেমনি আমার বানি
সৌরভে কানাকানি
তেমনি আমার বানি
সৌরভে কানাকানি
হয় যদি ভ্রমরাগো
সে ব্যথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও
অন্তরে অন্তরে যদি কিছু মন্তরে
বোবা এ প্রাণের ভাষা বোঝানো যেত গো তারে
অন্তরে অন্তরে যদি কিছু মন্তরে
বোবা এ প্রাণের ভাষা বোঝানো যেত গো তারে
কবির কবিতা সব ই
তুলি দিয়ে আঁকা ছবি
কবির কবিতা সব ই
তুলি দিয়ে আঁকা ছবি
কিছু নয় তার কাছে
এটুকু বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও