Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Feludar Gaan
Anjan Dutt
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
বুদ্ধি আমার শানিয়ে নেয়া
কিছুই দৃষ্টি এড়ায় না
এদিক ওদিক বেড়ায় তবু
ভুলের পাড়া বেড়ায় না
বুদ্ধি আমার শানিয়ে নেয়া
দার্জিলিংয়ে, রাজস্থানে গণ্ডগোলের গ্যাংটকে
খুন-খারাবি, মূর্তি চুরি, লোভীর লালা লকলকে
গল্পে আমি দিব্যি ছিলাম গ্রীষ্ম-বর্ষা, শরৎ-শীত
আমার গল্প সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ
তপেশ আমার সঙ্গী ছিল, সঙ্গী ছিলেন লালমোহন
বয়েস একটু বাড়তি হলেও কম ছিল না টাটকা মন
তপেশ আমার সঙ্গী ছিল
উটের পিঠে সাওয়ার হয়ে নাস্তানাবুদ হলেন খুব
লালমোহনের কলম খানা অনেক লিখেও এখন চুপ
গল্পে তিনি ভালোই ছিলেন গ্রীষ্ম-বর্ষা, শরৎ-শীত
জটায়ুকে সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ
অনেক দেখা, অনেক জানা, অনেক কিছু করার পর
স্মৃতির মধ্যে থমকে থাকা আমার পক্ষে কষ্টকর
লালমোহন আর তপসে টারও একই দশা দেখতে পাই
ইচ্ছে করে সবাই মিলে নতুন কিছু করতে যাই
তখন আবার গল্প হবে রহস্যতেই ভর করে
ছুটবে আবার কল্পনাটা সত্যজিতের পথ ধরে