Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ami Chini Go Chini Tomare
Suchitra Mitra
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে, ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী
তোমায় দেখেছি শারদপ্রাতে
তোমায় দেখেছি মাধবী রাতে
তোমায় দেখেছি হৃদি-মাঝারে
ওগো বিদেশিনী
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
আমি আকাশে পাতিয়া কান
শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রাণ
ওগো বিদেশিনী
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
ভুবন ভ্রমিয়া শেষে
আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে
ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী
তুমি থাক সিন্ধুপারে, ওগো বিদেশিনী
আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী