Skip to content

Alor Jatri

Kolorob
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা যার আলোক আভায় ফুটেছিলো সোনালি যুগের মহাসভ্যতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা যার আলোক আভায় ফুটেছিলো সোনালি যুগের মহাসভ্যতা আমরা আনবো সোনালি দিনের সেই লুপ্তক্ষণ মুছে দেবো জীবনের ভ্রান্তি মনগড়া অনিয়ম কুরআনের রং দিয়ে রাঙাবো জীবন কুরআনের রং দিয়ে রাঙাবো জীবন থাকবে না আর কোনো ভিন্নতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা যার আলোক আভায় ফুটেছিলো সোনালী যুগের মহাসভ্যতা ধরণীর বুক জুড়ে বিষাদের বহ্নি কুফরির প্রসারিত কালো হাত নষ্টের আবরণে আবৃত এ সমাজ বিস্তৃত বিজাতিয় মতবাদ চির শান্তির কপোতিরা হারিয়ে গেছে দূর অজানায় জীবন বাগানে আজ আসে না ফাগুন জীবন বাগানে আজ আসে না ফাগুন হিংসা লালসার যাতনায় আমরাই মুছে দেব বিভীষিকা রজনীর কৃষ্ণতা মিথ্যার জাল ছিঁড়ে গড়বো নতুন এক সভ্যতা জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেবো জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেবো থাকবে না কোন হীনমন্যতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা যার আলোক আভায় ফুটেছিলো সোনালি যুগের মহাসভ্যতা জীবন নদীর বাঁকে বাঁকে আজ মিথ্যার ধূম্রজাল সততা ন্যায়নীতি, প্রেম-ভালবাসা প্রীতি হয়ে গেছে চোখের আড়াল এসো ভেদাভেদ ভুলে গিয়ে একতার হাত ধরে গড়ে তুলি আগামী প্রজন্ম কলুষিত জীবনের অবয়ব বদলে নিয়ে আসি আলোকিত লগ্ন ফুটে উঠবেই নির্মল স্বচ্ছ সুখের এক ধরণী কুরআনের ছায়াতলে মিলবে সবাই কুরআনের ছায়াতলে মিলবে সবাই উঠবে আবার ঝড় ইমানি আগামীর প্রতিক্ষণে প্রবাহিত হোক সুখ মোহনা হাসুক জ্ঞানের রবি সবার মাঝে এই কামনা রাসূলের বাণীমালা জড়িয়ে গলে রাসূলের বাণীমালা জড়িয়ে গলে শুধরাই জীবনের শূন্যতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা যার আলোক আভায় ফুটেছিলো সোনালি যুগের মহাসভ্যতা সোনালি যুগের মহাসভ্যতা সোনালি যুগের মহাসভ্যতা