Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Akash Amar Bhorlo Aloy
Adity Mohsin
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবীর হানবো হাওয়ায়
নাচের আবীর হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
ওরে পলাশ, ওরে পলাশ
রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বলাস
আমার মনের রাগরাগিনী
রাঙা হলো রঙিন তানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
দখিন হাওয়ায় কুসুমবনের বুকের কাঁপন থামে না যে
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে
দখিন হাওয়ায় কুসুমবনের বুকের কাঁপন থামে না যে
নীল আকাশে সোনার আলোয় কচি পাতার নূপুর বাজে
ওরে শিরীষ, ওরে শিরীষ
মৃদু হাসির অন্তরালে গন্ধজালে শূন্য ঘিরিস
তোমার গন্ধ আমার কণ্ঠে
আমার হৃদয় টেনে আনে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবীর হানবো হাওয়ায়
নাচের আবীর হাওয়ায় হানে
আকাশ আমায় ভরলো আলোয়
আকাশ আমি ভরবো গানে