Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chader Jonno Gaan
Sanjeeb Chaudhury
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ
আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ
আমার চোখ গেল, ধরেছে সুন্দর
আমার চোখ গেল, ধরেছে সুন্দর
আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ
আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ
মেয়ে, তুমি এভাবে তাকালে কেন?
মেয়ে, তুমি এভাবে তাকালে কেন?
এমন মেয়ে কী করে বানালে, ঈশ্বর?
বুঝি না, এমন মেয়ে কী করে বানালে, ঈশ্বর
আমাকে...
আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ
আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ
শহরে এসেছে এক নতুন পাগল
শহরে এসেছে এক নতুন পাগল
ধরো, তাকে ধরে ফেলো, এখনই সময়
বলি, ধরো, তাকে ধরে ফেলো, এখনই সময়
পাগল রাগ করে চলে যাবে, খুঁজেও পাবে না
পাগল কষ্ট চেপে চলে যাবে, ফিরেও আসবে না
মেয়ে, আমাকে ফেরাও
আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ
আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ
কে আমাকে হাত ধরে নিয়ে এল তোমার উঠানে
আমি যে বসেই আছি, খোলো দরজা
বলি, খোলো দরজা
আমি রাগ করে চলে যাব, ফিরেও আসব না
আমি কষ্ট চেপে চলে যাব, খুঁজেও পাবে না
মেয়ে, আমাকে ফেরাও
আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ
আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ
মেয়ে, তুমি এভাবে তাকালে কেন?
মেয়ে, তুমি এভাবে তাকালে কেন?
এমন মেয়ে কী করে বানালে, ঈশ্বর?
বুঝি না, এমন মেয়ে কী করে বানালে, ঈশ্বর
আমাকে...
আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ
আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ