Guru Shissho
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
এই পৃথিবীর মায়ায় ছুঁয়ে থাকা রোদ্দুর
এমন আপন করে তোমাকে পাবো না
এই পৃথিবীর মায়ায় ছুঁয়ে থাকা রোদ্দুর
এমন আপন করে তোমাকে পাবো না
দৃষ্টির সীমানা পেরিয়ে বহুদূর
জানি আমার আর ফেরা হবে না
কোথাও থাকবো না, হয়তো জীবন এটাই
ফিরে আসবো না, ঘুড়ির শূন্য লাটাই
কোথাও থাকবো না, আমি থাকবো না
এ কেমন আয়োজন জীবন জটিল ধাঁধায়?
তোমার কান্না মুখ বাঁচতে পারেনি আমায়
এ কেমন আয়োজন জীবন জটিল ধাঁধায়?
তোমার কান্না মুখ বাঁচতে পারেনি আমায়
ঝাপসা প্রহর, কিছু অন্য ভোর
ভোর দেখবো না, হয়তো জীবন এটাই
তুমি কেঁদো না, ঘুড়ির শূন্য লাটাই
কোথাও থাকবো না, আমি থাকবো না
তোমাকে পাবো না, তুমি না পাওয়া আপন
সাগরে মাতাল ঢেউ, জোছনা যাপন
তোমাকে পাবো না, তুমি না পাওয়া আপন
সাগরে মাতাল ঢেউ, জোছনা যাপন
হাতে রাখা হাত, কিছু অলীক রাত
জোছনা দেখবো না, হয়তো জীবন এটাই
আমায় ডেকো না, ঘুড়ির শূন্য লাটাই
কোথাও থাকবো না, হয়তো জীবন এটাই
ফিরে আসবো না, ঘুড়ির শূন্য লাটাই
কোথাও থাকবো না, আমি থাকবো না
কোথাও থাকবো না, আমি থাকবো না