Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sedin Chhilo Ki Godhuli Lagan
Manabendra Mukherjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
সেদিন ছিল কি গোধূলি লগন, শুভদৃষ্টির ক্ষণ
চেয়েছিল মোর নয়নের পানে
চেয়েছিল মোর নয়নের পানে যেদিন তব নয়ন
শুভদৃষ্টির ক্ষণ
সেদিন বকুল শাখে কি গো আঙিনাতে
ডেকে উঠেছিল কুহু-কেকা একসাথে
অধীর আবেগে দুলে উঠেছিল মনের মহুয়া বন
সেদিন ছিল কি গোধূলি লগন, শুভদৃষ্টির ক্ষণ
হে প্রিয়, সেদিন আকাশ হতে কি তারা পড়েছিল ঝরে
যেদিন প্রথম ডেকেছিলে তুমি মোর ডাকনাম ধরে?
যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে
আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে?
যেদিন প্রথম ছুঁয়েছিলে ভালোবেসে
আকাশে কি বাঁকা চাঁদ উঠেছিল হেসে?
শঙ্খ সেদিন বাজায়েছিল কি পাষাণের নারায়ণ?
সেদিন ছিল কি গোধূলি লগন, শুভদৃষ্টির ক্ষণ