Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Diner Belay Bnashi Tomar
Swagatalakshmi Dasgupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে
গানের পরশ প্রাণে এল, আপনি তুমি রইলে দূরে
দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে
শুধাই যত পথের লোকে, "এই বাঁশিটি বাজালো কে?"
নানান নামে ভোলায় তারা, নানান দ্বারে বেড়াই ঘুরে
দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে
এখন আকাশ ম্লান হল, ক্লান্ত দিবা চক্ষু বোজে
পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে
এখন আকাশ ম্লান হল, ক্লান্ত দিবা চক্ষু বোজে
পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে
বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহো আসন পেতে
তোমার বাঁশি বাজাও আসি আমার প্রাণের অন্তঃপুরে
দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে
গানের পরশ প্রাণে এল, আপনি তুমি রইলে দূরে
দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে