Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rodana Bhara E Basanta
Subir Sen
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
রোদনভরা এ বসন্ত
সখী, কখনো আসেনি বুঝি আগে
রোদনভরা এ বসন্ত
মোর বিরহবেদনা রাঙালো
কিংশুকরক্তিমরাগে
রোদনভরা এ বসন্ত
কুঞ্জদ্বারে বনমল্লিকা
সেজেছে পরিয়া নব পত্রালিকা
কুঞ্জদ্বারে বনমল্লিকা
সেজেছে পরিয়া নব পত্রালিকা
সারাদিন-রজনী অনিমিখা
কার পথ চেয়ে জাগে
রোদনভরা এ বসন্ত
দক্ষিণ সমীরে দূর গগণে
একেলা বিরহী গাহে বুঝি গো
দক্ষিণ সমীরে দূর গগণে
কুঞ্জবনে মোর মুকুল যত
কুঞ্জবনে মোর মুকুল যত
আবরণবন্ধন ছিঁড়িতে চাহে
দক্ষিণ সমীরে দূর গগণে
আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে
ব্যাকুল কর হানি বারে বারে
আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে
ব্যাকুল কর হানি বারে বারে
দেওয়া হল না যে আপনারে
এই ব্যথা মনে লাগে
রোদনভরা এ বসন্ত