Skip to content

Shokhi Tora Prem Koriona

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

সখী তোরা প্রেম করিও না পিরীত ভালা না, সখি তরা প্রেম করিয়ো না, প্রেম করছে যে জন, জানে সে জন পিরিতের কি বেদনা। প্রেম করে ভাসল সাগরে অনেকে পাইলো না কূল, জগত জুড়ে বাজে শুনি পিরীতি কলঙ্কের ঢোল। আবার, দিতে গিয়ে প্রেমের মাশুল মান কুল মান রইলো না। পিরীত-পিরীত সবাই বলে পিরীতি সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়, কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না। প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের উদয় প্রেমিক যে জন সেই মহাজন না থাকে তাঁর লজ্জা ভয়, বাউল আব্দুল করিমে কয় ও প্রেমিকে বোঝে না।