Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jani Go Din Jabe
Sadi Mohammad
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
জানি, জানি
জানি, জানি গো, দিন যাবে
এ দিন যাবে, এ দিন যাবে
একদা কোন্ বেলাশেষে মলিন রবি করুণ হেসে
শেষ বিচারের চাওয়া আমার মুখের পানে চাবে
শেষ বিচারের চাওয়া আমার মুখের পানে চাবে
পথের ধারে বাজবে বেণু, নদীর কূলে চরবে ধেনু
আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে-
তবু, তবুও দিন যাবে
এ দিন যাবে, এ দিন যাবে
জানি, জানি
তোমার কাছে আমার এ মিনতি, এ মিনতি
যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন
আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী
আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী
কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা
পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি-
তোমার কাছে আমার এই মিনতি
এই মিনতি, এই মিনতি
জানি, জানি
সাঙ্গ যবে হবে ধরার পালা, ধরার পালা
যেন আমার গানের শেষে থামতে পারি শমে এসে-
ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা
ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা
এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে
পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা-
সাঙ্গ যবে হবে ধরার পালা
ধরার পালা, ধরার পালা
জানি, জানি
জানি, জানি গো, দিন যাবে
এ দিন যাবে, এ দিন যাবে
জানি, জানি