Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Daal Melo Patra Melo
Manabendra Mukherjee
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ডাল মেল, পত্র মেল, ওরে তরুলতা
কইতে পার আমার প্রাণের বন্ধু গেল কোথা
ডাল মেল, পত্র মেল, ওরে তরুলতা
কইতে পার আমার প্রাণের বন্ধু গেল কোথা
ও তরু, তোর পাতার কোলে
ফোটা ফুলের হাসি দোলে রে
ও তরু, তোর পাতার কোলে
ফোটা ফুলের হাসি দোলে রে
সে কি তোর কুসুমের মালা গলে বসেছিল হোথা
বসেছিল হোথা
ডাল মেল, পত্র মেল, ওরে তরুলতা
কইতে পার আমার প্রাণের বন্ধু গেল কোথা
ঢেউয়ের মালা গলে পরে নাচিস নদীর জল
ঢেউয়ের মালা গলে পরে নাচিস নদীর জল
তরী বেয়ে বন্ধু আমার কোথায় গেল বল
তরী বেয়ে বন্ধু আমার কোথায় গেল বল
চাঁদের তিলক পরে আকাশ
হেসে হেসে কেন তাকাস রে?
চাঁদের তিলক পরে আকাশ
হেসে হেসে কেন তাকাস রে?
তোর চাঁদ কি জানে মোর আকাশের চাঁদের বারতা
চাঁদের বারতা
ডাল মেল, পত্র মেল, ওরে তরুলতা
কইতে পার আমার প্রাণের বন্ধু গেল কোথা
ডাল মেল, পত্র মেল, ওরে তরুলতা